1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

মাত্র ১৫ মাসে কুরআনে হাফেজ হলেন হাম্মাদ আহমদ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় জামিয়া তাহফিজুল কোরআন সিলেট-এর শিক্ষার্থী হাফেজ মোঃ হাম্মাদ আহমদ মাত্র ১৫ মাস সময়ের মধ্যে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হিফজুল কোরআন সম্পন্ন করেছেন।

তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ততগোলাম আলিপুর গ্রামের গোলজার মিয়ার পুত্র। মাত্র ১৫ বছর বয়সেই তিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

শিক্ষকেরা জানান, হাম্মাদ একজন অতি মেধাবী ও অনুগত শিক্ষার্থী। অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি অল্প সময়ে কুরআন হিফজের এই অসাধ্য সাধন করেছেন। মাদ্রাসার পক্ষ থেকে তাঁর এই সাফল্যকে স্বাগত জানানো হয় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা হয়।
তার হিফজ সম্পন্ন হওয়ায় পরিবার, আত্মীয়স্বজন এবং গ্রামবাসীদের মাঝে আনন্দ ও আবেগের ঢল নেমেছে। অনেকে হাম্মাদকে ভবিষ্যতের এক উজ্জ্বল ইসলামী দাঈ ও আলেম হিসেবে দেখছেন।

হাম্মাদের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে, যেন তিনি কুরআনের হক আদায় করে চলতে পারেন এবং ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব