Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By আওয়াজ সিলেট
05/08/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে’র দাবীতে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলে এসে যোগ দেন।

মিছিলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিভিন্ন স্লোগানে দেন নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে দেশের ১৮ কোটি মানুষের নেতা তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করলে দাঁতভাঙ্গা জবাব দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বক্তারা আরও বলেন,এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আদিপত্যবাদ ও ফ্যাসিবাদের আতংক। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে খুনি হাসিনা ইলিয়াস আলীকে অপহরন করে গুম করেছিল।কিন্তু হাসিনা পতনের ১ বছর অতিবাহিত হলেও এখনও আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারে নি বর্তমান অন্তর্বতকালীন সরকার। অনতিবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের ডাক দিব আমরা।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, যুবদল নেতা তাজুল আহমদ,কালাম আহমদ,হাবিবুর রহমান,রেজন আহমদ,আকিক চৌধুরী,জাকির হুসাইন বদরুল,সাইদুল ইসলাম,আক্কাস আলী,কবির আহমদ,এমদাদ আহমদ, কয়েছ আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ, রিমন মাহমুদ রাসেল, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদ ও আবির আহমদ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

কাঁদতে কাঁদতে স্বামীর পরকীয়ার প্রমাণ প্রকাশ করলেন অভিনেত্রী

Next

মাত্র ১৫ মাসে কুরআনে হাফেজ হলেন হাম্মাদ আহমদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.