1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবাড়ি আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এলাকায় মাদক কারবারির খবর জানা থাকলেও আটক করা যায়নি তাকে। তবে এবার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ওই মাদক ব্যবসায়ী।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কটুয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় |

এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ব্যক্তি রুবেল হক তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিল | এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়াসহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল। সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। এতে এলাকায় স্বস্তি এসেছে।

তারা আরো জানান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকবিক্রীর ক্যাশ টাকা জব্দ করে।

পরবর্তিতে আটককৃত মাদক ব্যাবসায়ী এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির নামে পুলিশ কর্তৃক পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুতই আদালতে তোলা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব