1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ইসলামের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ও দলটির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন হামলার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে ফয়সল আমিন এই হামলার শিকার হন। উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে চলা উত্তেজনায় ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না ভোট গ্রহণের দায়িত্বে থাকা নেতারা। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৯টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনি ফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন দলের কিছু নেতাকর্মী। এ সময় তার প্রাইভেট কারের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

হামলা ঠেকাতে গিয়ে উজ্জল নামের বিএনপির এক কর্মী আহতও হয়েছেন হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই সম্মেলনে সৈয়দ আলমকে সভাপতি, ড. টি এম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব