1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

শার্শার রঘুনাথপুর গ্রামে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-  যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্য ঘেরা এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান (৫২) তার স্ত্রী রেহানা খাতুন (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। বাড়ির পাশে ফাঁকা মাঠে পড়ে ছিলো স্ত্রীর মরদেহ, আর বাড়ির সামনে গাছে ঝুলছিলো স্বামী।  তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মৃত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম রেহেনা খাতুন। তারা রঘুনাথপুর গ্রামে বসবাস করতেন।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলাচিপে হত্যা করে এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে বিষয়টি নিয়ে নানান গুঞ্জন চলছে এলাকায়।

ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এই মৃত্যু নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, তাদের হত্যা করা হতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব