1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি নেতাকে কু’পিয়ে জখম

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় রিফল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম রাস্তার মুখ পয়েন্টে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত রিফল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন রিফল। রাতে তিনি সিলাম রাস্তার মুখ পয়েন্টে অবস্থান করছিলেন। এমন সময় ২০/৩০ জনের একদল লোক এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতাল সূত্র জানায়, রিফলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র ধারা কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।

আহত রিফল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, ‘আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। বর্তমানে আমি হাসপাতালে অবস্থান করছি। আমার ভাইয়ের জন্য দোয়া করুন।’

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছে। এবিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব