1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

হরিপুরে অকাল মর্মান্তিক মৃত্যু ২ শিক্ষার্থীর

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁয়ের প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন। জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাজরিন ও জান্নাতুন

গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব