Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সাংবাদিক শাহজাহান কমরের দাফন সম্পন্ন

By আওয়াজ সিলেট
11/04/2025 1 Min Read
0

দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক, বিশিষ্ট ছড়াকার মোহাম্মদ শাহজাহান কমর (৫৬) বৃহস্পতিবার ভোর ৪:৪৫ মিনিটে রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ভাই, তিন বোনসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ শাহজাহান কমরের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলা গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান।

এদিকে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত নয়টায় জন্মস্থান বিয়ানীবাজারের জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হবে।

প্রথম জানাজায় অংশগ্রহণ ও জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেতার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, আমাদের সময়ের সাব-এডিটর হৃদয় আবু হাসান, সাব-এডিটর আক্তার উজ্জামান, ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ বেবুল হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি রুম্মান আহমদ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোটভাই সহকারী প্রধান শিক্ষক সালাদিন মল্লীক।

এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওলিদ আহমদ, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।

 

 

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটে বোন ও বোন জামাইয়ের বিরুদ্ধে বাসা দখল ও লুটপাটের অভিযোগ

Next

পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.