Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

By আওয়াজ সিলেট
11/04/2025 1 Min Read
0

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি।

আটক হওয়া ব্যক্তিরা ছিলেন- কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি ফোর্স থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করে। কিন্তু পরে হঠাৎ করে তাদের সহযোগীরা এসে ওই দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ফিরে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয় জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ৫জন পুলিশ আহত হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক শাহজাহান কমরের দাফন সম্পন্ন

Next

বিএনপি নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করলেন শ্রমিকদল নেতা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.