Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মব প্রতিরোধ গুরুত্বপূর্ণ, পেছনের কারণ নির্মূল করা আরো গুরুত্বপূর্ণ

By আওয়াজ সিলেট
12/02/2025 1 Min Read
0

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কার্যকর রাষ্ট্রে কোন ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য না। সেই নীতিতে গতকাল বইমেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য না। একই সাথে এই প্রশ্নও করা জরুরী যে, তসলিমার মতো একজন যার দেশদ্রোহিতা ও সমাজবিরুদ্ধতা বারংবার প্রমাণিত এবং যে পতিত ফ্যাসিবাদের পক্ষের নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করেছে তার বই কি করে বই মেলায় প্রকাশিত হতে পারে?

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কোন সাহসে একটা প্রকাশনী তসলিমার মতো ব্যক্তির বই ছাপাতে পারে সেই প্রশ্ন করাও জরুরী।

তিনি বলেন, গতকাল যা হয়েছে তা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার ধরণ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এমন উস্কানিমূলক ক্রিয়া তৈরি হলো কেন? এই প্রশ্নের সমাধান না করে ‘তৌহিদী জনতা’কে শায়েস্তা করার হুমকি দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশে সবচেয়ে সহজ কাজ হলো ইসলামকে আঘাত করা। অতিতে বারংবার ইসলাম বিরুদ্ধতা করে বহুজন পার পেয়েছে। ফলে ইসলাম ও দেশ বিরুদ্ধতার কোন ঘটনা ঘটলে জনতা রাষ্ট্রের প্রতি হতাশা থেকেই নিজেরাই তা সমাধান করতে যায়। গতকালের ঘটনাও তারই ধারাবাহিকতা।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গতকালের ঘটনার পরে একজন উপদেষ্টা যে ভাষায় কথা বলেছেন এবং যেভাবে জনতার একটা অংশকে বর্গায়িত করে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তা ‘জনতন্ত্রের’ ধারণার সাথে সাংঘর্ষিক। নতুন বাংলাদেশের কোন উপদেষ্টার থেকে এমন আচরণ আমাদেরকে আশাহত করে। আমরা বলবো, আইনের প্রতি আস্থাশীল করতে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। ফলে সেই কাজে মনোযোগী হোন। মানুষ যাতে রাষ্ট্রের প্রতি নির্ভর করতে পারে সেই পরিবেশ তৈরি করুন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জমিকাণ্ডের সমাধানে যা জানালেন পপি ও তার মা

Next

জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উদ্দ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.