ইসলামী আন্দোলন বাংলাদেশ মব প্রতিরোধ গুরুত্বপূর্ণ, পেছনের কারণ নির্মূল করা আরো গুরুত্বপূর্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কার্যকর রাষ্ট্রে কোন ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য না। সেই নীতিতে গতকাল বইমেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য না। একই সাথে এই প্রশ্নও করা জরুরী যে, তসলিমার মতো একজন যার দেশদ্রোহিতা ও সমাজবিরুদ্ধতা বারংবার প্রমাণিত এবং যে পতিত ফ্যাসিবাদের পক্ষের নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করেছে তার বই কি করে বই মেলায় প্রকাশিত হতে পারে?