1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

সিলেটে পৌনে এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ : আ’টক ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে পৌনে এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবির  ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপির সদস্যরা।

অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব