1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

সিলেট নগরী থেকে পরিত্যক্ত পি’স্তল উদ্ধার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে জরুরি সেবা সার্ভিস ৯৯৯’র   মাধ্যমে সংবাদ পেয়ে একটি ডাস্টবিন থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস এর উত্তর পাশে বাউন্ডারির ভেতরে খালি জায়গায় রাখা ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত কালো রঙের পিস্তলটির বিভিন্ন স্থানে মরিচা ধরে গেছে। অস্ত্রটির গায়ে “Made in W. Germany. PERFECTA-EI Alamerin, cal. 8mm K.” লেখা রয়েছে। তবে, মরিচা ধরার কারণে অস্ত্রটির কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া, বাটের প্লাস্টিক অংশও নেই।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব