1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

সিলেটে পাথর চুরির ঘটনায় আরএনবির চার সদস্য বরখাস্ত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন: এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন এবং সিপাহী মো. আব্দুল হাই। তারা সবাই ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

এছাড়াও পাথর চুরি ঘটনা সরেজমিন তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয় কমিটিকে।

গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব