বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চারটি মামলায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড ও এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশের একটি দল সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেফতার করে। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।
আছকর আলী চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এর মধ্যে একটি মামলায় ৪০ লাখ, আরেকটিতে ১২ লাখ, তৃতীয় মামলায় ৫০ লাখ এবং চতুর্থ মামলায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী বড়লেখা উপজেলার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আবিদুল ইসলাম (১৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বড়লেখা থানা পুলিশ।