Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা

By আওয়াজ সিলেট
15/11/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান (২০১৪-১৫ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ)।

শনিবার (১৪ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০১৪-১৫ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি,বর্নী ইউনিয়নের চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহিদা আক্তার।

বক্তারা বলেন, নারী শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির অন্যতম প্রধান চাবিকাঠি। বড়লেখায় নারী শিক্ষার প্রসারে নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের স্নাতক শিক্ষার্থীরা আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে স্নাতক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পদক ও সনদ তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.