বিশ্বনাথ পৌর শহরে ‘এসএ মোবাইল জোন’র উদ্বোধন।

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে জগন্নাথপুর রোডে ‘এসএ মোবাইল জোন’র নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩:০০ ঘটিকায় ফিতা কেটে ‘এসএ মোবাইল জোন’র উদ্বোধন করেন বিশ্বনাথ পুরান বাজার হাজী লতিফ উল্লাহ মার্কেট জগন্নাথপুর রোডে স্বত্ত্বাধিকারী ইব্রাহিম আলী।ভোগশাইল বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম আব্দুল আহাদ,
‘এসএ মোবাইল জোন’র উদ্বোধনের পূর্বে দোয়া ও মোনাজাত করেন।
‘এসএ মোবাইল জোন’র স্বত্ত্বাধিকারী ও বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার সুহেব মিয়া ও আয়াদ আলবি বাপ্পির যৌথ পরিচালনা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ পুরান বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন, জামাল উদ্দিন, বিলাল মিয়া, শাহাব উদ্দিন বাবলূ, সাহেদ আহমদ শিপু, হোসাইন আহমদ, মামুন মিয়া, উজ্জ্বল মিয়া, লালন মিয়া, আশিক মিয়া, কামরুল হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব ও শিক্ষানবিস জাহান মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ।