Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ

By আওয়াজ সিলেট
28/10/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হোছাইন আহমদ গৌছের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, আলোকিত হোক আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী ইসলামী তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক সাকিবুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক আলী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সল আহমেদ, শামীম আহমদ, সংগঠনের উপদেষ্টা জুনেদ আহমদ, সহসভাপতি ছাদিকুর রহমান ও অর্থ সম্পাদক রাহিম আহমদসহ অন্যান্য অতিথি।

বক্তারা জাগরণী ইসলামী তরুণ সংঘের বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি এ উদ্যোগের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে। বক্তারা ভবিষ্যতেও সংগঠনটির সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

Next

মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.