Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
28/10/2026 3 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গৌরব ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের ৪৮ বছর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা পরিহার করে এবার মানবিক কর্মসূচীর অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা শাখা।

বুধবার ২৮ অক্টোবর ২০২৬ ইং দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ র‍্যালিটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম-আহবায়ক সাদেক আহমেদ, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, যুগ্ম-আহবায়ক লুতফুজ্জামান ছালিক, যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, যুগ্ম-আহবায়ক আশরাফুজ্জান বাদশা, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, পাইলগাও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণব সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তব্যরা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান কে, দেশনেত্রী খালেদা খালেদা জিয়া কে এবং সস্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে নিহত যুবদলের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। যুবদল যেভাবে বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতেও রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে যে সকল যড়যন্ত্র হচ্ছে কটিন ভাবে মোকাবিলা করার জন্যে প্রস্তুত থাকতে হবে। পথসভার সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম উপজেলা যুবদলের এবং ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী কে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীটি সফল করার জন্যে উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আনন্দ র‍্যালীতে উপস্থিতি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দাল হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, উপজেলা যুবদলের সদস্য আব্দুল হক কামালী, সদস্য রুহেল চৌধুরী, সদস্য আল আমিন, সদস্য আবুল হাসনাত আমির, সদস্য রুকন মিয়া সহ উপজেলা যুবদলের নেতাকর্মী উপজেলা যুবদলের আওতাধীন ৮টি ইউনিয়ন যুবদলের এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জগন্নাথপুর উপজেলা যুবদলের আয়োজন জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের উদ্ভোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে যুবদল সহ বিএনপি পরিবারের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনতা রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মুজিব জাহান রক্ত কেন্দ্র সিলেট।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের আয়োজন আনন্দ র‍্যালী ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‍্যালী শেষে পৌর পয়েন্টে পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, আনন্দ র‍্যালীটিতে উপস্থিত ছিলেন পৌর যুবদলের নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মী বৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে চোরাই মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

Next

ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.