স্পেন শাখার জিয়া মঞ্চ কমিটি গঠন।

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধিনি:: স্পেনে জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চের কমিটি গঠন করা হয়েছে।
(২৪ অক্টোবর) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশে স্পেনে বসাবসরত সাবেক ছাত্রনেতা আজমল আলীকে সভাপতি, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ জিয়া মঞ্চ স্পেন শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আরো যারা স্থান পেয়েছেন, তারা হলেন সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, সহসভাপতি কয়েস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদg6 রেজাউল করিম রাজু, লিটন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, গোলাম মরতুজা কলিন, কোষাধ্যক্ষ সফি আলম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান জয়।