বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের নতুন নেতৃত্বে মামনুন সভাপতি, সেক্রেটারি আহমেদ তানজিম

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মামনুন হোসাইন মাহফুজ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আহমেদ তানজিম।
শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আহমেদ কবির।
নবনির্বাচিত সভাপতি মামনুন হোসাইন মাহফুজের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমেদ তানজিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি এম.এম. আতিকুর রহমান ও মুহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সহসভাপতি মাওলানা এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদী, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি জাকারিয়া হোসাইন জাকির এবং সদ্য বিদায়ী উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।