বড়লেখায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, বড়লেখা-কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান এবং বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।