সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী রাজু আহমদ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত সাবেক দুইবারের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র পদপ্রার্থী রাজু আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় পরিচ্ছন্ন ইমেজের এই তরুণ নেতা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এই বাংলায় সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। উৎসব যার যার, উৎসবের আনন্দ সবার। শারদীয় দুর্গোৎসবের মূল বাণীই হলো মানবকল্যাণ এবং আসুরিক শক্তির বিনাশ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজার এই আনন্দঘন উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সেই সাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী রাজু আহমদ।