Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফ্যামেলি কার্ড বাস্তবায়নে অবহিকরণ সভা অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
13/10/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর দুপুর ১২ টায় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আব্দুস সোবহান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকিী আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সদস্য আব্দুস সালাম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রোকন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা সরকার কর্তৃক দেশব্যাপী শুরু হওয়া নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির নানা দিক এবং সঠিক উপায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত আর্থসামাজিক তথ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ফ্যামিলি কার্ডের এই উদ্যোগ তৃণমূলের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। প্রতিটি যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবার যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য তথ্য সংগ্রাহকারীদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি এই কার্যক্রমে জালিয়াতি এড়াতে উপজেলা পর্যায়ে একটি অভিযোগ বক্স খোলার কথা উল্লেখ করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।”ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, কলকলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ১ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এই কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস পালিত

Next

সাংবাদিক সবার পিছনে লাগে না, সত্যের অনুসন্ধান করে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.