নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ ততই তীব্র হচ্ছে।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
নগর ছাপিয়ে এখন গ্রামগঞ্জের হাটবাজার, চায়ের দোকান ও অলিগলিতে বইছে নির্বাচনী হাওয়া। সমর্থন পেতে ভোটারদের বাড়ি বাড়ি ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
বিভিন্ন দল ও জোটের প্রার্থীদের নানামুখী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের রাজনৈতিক আমেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন গণসংযোগ ও মতবিনিময় সভা ভোটারদের মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে।
তরুণ ও সাধারণ ভোটারদের একটি বড় অংশের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বেশ আলোচিত হচ্ছেন। তার পক্ষে বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মতবিনিময় ও সমর্থন সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি মূলত দুর্নীতিমুক্ত, সেবামুখী এবং আধুনিক একটি ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রচারণায় সক্রিয় রয়েছেন।
জাবেদ কোরেশী ছাড়াও নির্বাচনী মাঠে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। সর্বাধিক আলোচনায় আছেন জাবেদ কোরেশী এছাড়াও আলহাজ্ব মোহাম্মদ মুহিত মিয়া, হাজি আব্দুস সোবহান পাশাপাশি মো. মনোরুল হকও নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন।
ভোটারদের সাধারণ বক্তব্য থেকে স্পষ্ট যে, তারা কেবল নেতাদের পাশে ছবি লাগিয়ে অন্ধ আনুগত্য বা বড় আশ্বাসে নয়, বরং প্রার্থীর সততা, উন্নয়ন পরিকল্পনা এবং ব্যক্তিগত যোগ্যতা দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।
স্থানীয় অধিকাংশ ভোটারা বলছেন, ২০২২ ও ২০২৪ সালের ভয়াভহ বন্যায় সুখে দুঃখে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জাবেদ কোরেশী আমরা দুর্দিনে যাকে কাছে পেয়েছি তিনিই জাবেদ ভাই আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা আশাবাদী জাবেদ কোরেশী নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি পরিরোধ ন্যায় বিচার প্রতিষ্টা হবে।