Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

By আওয়াজ সিলেট
29/09/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর এবং নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিদা আক্তার।

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বরণের মধ্য দিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, উচ্চশিক্ষার এই নতুন অধ্যায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যে পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.