চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশীর গণসংযোগ ও লিফলেট বিতরন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল থেকে কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামে ও চন্ডিডহর পয়েন্ট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
তেলিকোনা গ্রামের হাবিবুর রহমান সহ একাধিক ভোটার বলেন, তেলিকোনা গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র সংক্রান্ত ভোগা দুর করতে জাবেদ কোরেশী তাঁর নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় তেলিকোনা গ্রামের ভোটারদের জন্য ভোট কেন্দ্র বদলী বা সুবিধাজনক স্থানে স্থানান্তর করে দিয়েছেন।যা আমাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব করেছেন।
গ্রামবাসীদের ভাষ্যমতে, বিগত ২০২২ এবং ২০২৪ সালের ভয়াভহ বন্যার সংকটময় সময় জাবেদ কোরেশী সব সময় আমাদের পাশে ছিলেন। তিনি বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন এবং পুনর্বাসনে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
স্থানীয় ভোটারদের মতে দীর্ঘ দিন ধরে তিনি কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট সংস্কার ও সামাজিক সংকট নিরসনে অগ্রনী ভুমিকা পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মৌলিক অধিকার আদায় ও সেবক হিসেবে কাজ করার যে প্রত্যয় জাবেদ কোরেশী ব্যক্ত করেছেন, পূর্বের এসব সামাজিক ও মানবিক কাজের কারনে সাধারণ ভোটারদের মাঝে তাঁর গ্রহনযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, তেলিকোনা গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য কেউ যদি জমি বা ভূমি বিক্রি করতে রাজি হন, তবে তিনি নিজের অর্থায়নে সেই ভূমি ক্রয় কর সেখ একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দিবেন।
এলাকার শিকার মান উন্নয়ন ও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তার এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের অনেকেই তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জাবেদ কোরেশীর সমর্থকরা অংশ নেন।