বিশ্বনাথে মাদ্রাসার ছাত্র নিখোঁজ, থানায় জিডি।

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া নামের এক দশ বছরের মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১৯/০৯/২৬) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছেন। আরিফ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে।বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী । সে মাদ্রাসার আবাসিকের হিফজে বিভাগের ছাত্র ।
পারিবারিক সূত্রে জানা যায় , শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করা হলেও আরিফের কোনো সন্ধান মিলেনি।তার সন্ধান না পাওয়ায় তাঁর মা সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯১৯।
নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে তার পরিবার সমাজের সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।