Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ ৭০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন সম্মাননা

By আওয়াজ সিলেট
15/09/2026 1 Min Read
0

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় উৎসবমুখর পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহবুব আলম। পবিত্র গীতা পাঠ করেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাশি দাস রাশি। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম এবং বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। তিনি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনায় শিক্ষকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলার প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন কৃতী শিক্ষক-শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় চতুর্থবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.