নতুন স্বাদে বাংলাবাজারে যাত্রা শুরু করল ‘আল-মদিনা ষ্টোর’ তরুণ উদ্যোক্তা মাহবুবের

বিশেষ প্রতিনিধি: (শুভন) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে ক্রেতাদের খাবারের নতুন স্বাদ ও মানসম্মত রিফ্রেশমেন্ট দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক স্ন্যাক বার ‘আল-মদিনা ষ্টোর’। তরুণ উদ্যোক্তা মাহবুব হোসাইনের পরিচালনায় শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি অল্প দিনেই স্থানীয় চা-প্রেমী ও ফাস্টফুড প্রিয় মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ঐতিহ্যবাহী বাংলাবাজার এলাকায় আসা সাধারণ পথচারী ও তরুণদের জন্য আড্ডা ও জিরিয়ে নেওয়ার দারুণ পরিবেশ তৈরি করেছে এই আল-মদিনা ষ্টোর। এখানে প্রতিদিন পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা বিশেষ দুধ চা, সুবাসিত কপি, গ্রীন টি সহ নানা পদের গরম ও ঠান্ডা পানীয়। এছাড়া ফাস্টফুড, হরেক রকমের মচমচে স্ন্যাকস, সিগনেচার ড্রিঙ্কস এবং মানসম্মত সব ধরনের বিস্কুট ও রিফ্রেশমেন্ট আইটেমের বিশাল সমাহার রাখা হয়েছে এই ক্যাফেটিতে।
স্বত্বাধিকারী মাহবুব হোসাইন বলেন, “দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার ও তৃপ্তিদায়ক চা-কফির অভিজ্ঞতা দিতেই আমাদের এই পথচলা। খাবারের গুণগত মান বজায় রাখা এবং গ্রাহকদের মুখে হাসি ফুটানোই আমাদের ব্যবসার প্রধান অগ্রাধিকার।”
বর্তমানে প্রতিষ্ঠানটিতে খাবারের মান ও সেবা ধরে রেখে আগামীতে সেবা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার।