Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

By আওয়াজ সিলেট
02/09/2026 2 Min Read
0

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও জগন্নাথপুর পৌর বিএনপির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনার বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও সাফল্যের অগ্রযাত্রায় ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১ লা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম মতিন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মির্জা লিকসন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল হাসিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, মাওলানা মোঃ আরশ আলী।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩ ঘটিকার সময় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন, এম মোহাম্মদ কয়ছর আহমেদ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

মো. নিয়াজ উদ্দীনের গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে যোগদান

Next

বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.