Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

তানোর ভূমি অফিসের ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত

By আওয়াজ সিলেট
28/08/2026 1 Min Read
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:-

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ গ্রহণের ভিডিও এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তার বিরুদ্ধে অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমরুল কাশেমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নামজারি (মিউটেশন) ও বিভিন্ন সার্টিফিকেট সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় এবং হয়রানির অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, তার প্রভাবের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিভাগীয় তদন্ত এখনও চলমান রয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে তার ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ভুক্তভোগীদের অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জেলা প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন । বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেক ভুক্তভোগী স্বস্তি প্রকাশ করেছেন। তারা ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, “মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক মহোদয় সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় পিস্তল-গুলি-ইয়াবাসহ আহত অবস্থায় ভারতীয় নাগরিক আটক

Next

কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.