বড়লেখায় চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি :-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার(২২ আগষ্ট) রাতে ৭ নং তালিম পুর ইউনিয়নের গোপালপুর গ্রামসহ আশেপাশের গ্রামের যুবকদের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল -এর সমর্থনে যুবকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় গোপালপুর গ্রামসহ বিভিন্ন এলাকার তরুণ সমাজ,যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষ ইউনিয়ন ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল যুবসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন “আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে ঋণী করেছে। আপনারা যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন,আর আমার দল আমাকে মনোনীত করে তবে ৭ নং তালিম পুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
বিশেষ করে গোপালপুর ওয়ার্ডসহ সকল ওয়ার্ডের রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
আলোচনা সভা শেষে সমাজ, দেশ ও দশের কল্যাণ কামনা এবং আসন্ন নির্বাচনে তাজুল ইসলাম আয়জুলের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।