ওয়ার্ড বিএনপির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে কমিটির বিরুদ্ধে অভিযোগ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নব গঠিত ৩ নং ওয়ার্ড কমিটির কয়েকজন সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ সদস্যের উপর জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক বরাবরে আবেদন করে পদ পদবী না পাওয়া কয়েকজন পদলোভী সদস্য।
নব গঠিত কমিটি থেকে অব্যাহতি চাওয়া সদস্যরা, দলের কার্যক্রম ও ভামূর্তি নষ্ট করতে নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যদের বিরুদ্ধে অপরাপর সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে মুজাফফর আলী লিটন স্বাক্ষরিত কয়েকজন পদ পদবীর জন্য মরিয়া হয়ে উঠেেন। এ নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে নব গঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ। এ বিষয়ে দলের নব গঠিত কমিটির পক্ষ থেকে সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রবিবার (— আগস্ট) কমিটির পক্ষ থেকে জানানো হয় গণমাধ্যমে দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। অনিবন্ধিত আজকের জনকথা অনলাইন নিউজ পোর্টালসহ বিগত (১৬ আগস্ট) দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করা হয় এবং সেই অব্যাহতির দরখাস্তে নব গঠিত কমিটির অনেক সদস্যের স্বাক্ষর জালিয়াতি করা হয়। বিষয়টি দলের কমিটির নজরে আসার পরই এর সত্যতা যাচাই করা হয় এবং এটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয়।
নব গঠিত কমিটির একাধিক সদস্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ নং ওয়ার্ড কমিটির ভেতরে অস্থিরতা তৈরি করতে এবং বিভ্রান্তি ছড়াতে এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে স্বার্থান্বেষী মহল। এ ধরনের ঘটনা শুধু দলীয় শৃঙ্খলার জন্যই হুমকি নয়, বরং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং রাজনৈতিক সংস্কৃতির ওপরও বিরূপ প্রভাব ফেলে।
পাশাপাশি, এই ধরনের জালিয়াতি ও অপপ্রচারের সঙ্গে জড়িত প্রকৃত স্বার্থন্বেষী মহলকে চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিও দলের নীতিনির্ধারক মহলের প্রতি আহ্বান জানানো হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া স্বাক্ষরিত তথ্য প্রচারের মাধ্যমে দলীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করার যে অপচেষ্টা চলছে, তা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। একইসঙ্গে মূলধারার সংবাদমাধ্যম এবং যাচাইকৃত দলীয় সূত্র ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো গুজবে কান না দেওয়ার জন্য কমিটির সদস্যদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।