Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে খুন।

By আওয়াজ সিলেট
14/08/2026 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::: সিলেট শহরের রায়নগর এলাকায় রাজবাড়ি একটি বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার(১২ অগাষ্ট) সকাল ৯টায় মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে। হত্যার পর পেছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ।

নিহতরা হলেন বাসার মালিক মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল নয়টার দিকে সাত্তারের বাসা থেকে চিৎকারের শব্দ শোনা যায়। তবে বাসার মালিক অসুস্থ থাকায় তাঁর কোনো সমস্যা হয়েছে বলে অনেকে মনে করেন। পরে পাশের বাসার লোকজন সাত্তারের বাসার বারান্দায় রক্ত দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, বাসার ভেতরের ওয়ারড্রব ও আলমারি তছনছ অবস্থায় পাওয়া গেছে। এ কারণে ডাকাতির পাশাপাশি পারিবারিক পূর্ববিরোধের বিষয়টিও তদন্তে রাখা হয়েছে। বাসা থেকে স্বর্ণালংকার বা মূল্যবান কোনো জিনিস খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ও মহানগর তাঁতীদলের সদস্যসচিব ও স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বেলাল বলেন, সকাল নয়টার দিকে বাসা থেকে চিৎকারের শব্দ শোনা যায়। পরে সকাল ১০টার দিকে বাসায় রঙের কাজ করতে আসা এক মিস্ত্রি ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এর মধ্যে পাশের ভবনের দ্বিতীয় তলার এক ভাড়াটে বাসার দরজার নিচ দিয়ে বারান্দার দিকে রক্ত গড়িয়ে বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩জনের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি কক্ষে আব্দুস সাত্তারের এবং অন্য একটি কক্ষে তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল।

ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানান, বাসার দক্ষিণ পাশের একটি দরজা দিয়ে হত্যাকারীরা বেরিয়ে গেছে বলে আলামত পাওয়া গেছে। ওই দরজা দিয়ে নিচে নামার পথেও রক্তের দাগ দেখা যায়।

আব্দুস সাত্তার রায়নগর মিতালী আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয়দের কাছে তিনি প্রবীণ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি পূর্বে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আখাখাজনায়।

মিতালী আবাসিক এলাকায় তাঁর পাশাপাশি তিনতলা দুটি ভবন রয়েছে। ১১১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় তিনি স্ত্রী ও গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন। ভবনের অন্য তলা এবং পাশের ভবনের বিভিন্ন ফ্ল্যাটে ভাড়াটেরা বসবাস করেন।

আব্দুস সাত্তার তিন মেয়ে ও এক ছেলে জনক। দুই মেয়ে যুক্তরাজ্যে, এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন বলে। বয়সজনিত কারণে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ডাকাতি বা পারিবারিক পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসার আলমারি ও ওয়ারড্রব তছনছ পাওয়া গেছে। একটি দলিলও উদ্ধার করা হয়েছে। স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্পেশাল টিম ঘটনাস্থলে কাজ করছে। ক্রাইম সিন সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

চুরিতে বাধা, নিরাপত্তাকর্মী খুন

Next

বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র অনুদান প্রদান।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.