সিলেট শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের সন্তান মোঃ শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মোঃ শহিদুল আলম স্যারকে জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের ৯৩ ব্যাচের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডের সব কাজের স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষার প্রকৃত মানোন্নয়নকে বোর্ডের প্রধান লক্ষ হিসেবে ঘোষনা করা। বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়া। প্রশাসনিক কার্যক্রমে অনিয়মদুর করার উপর কড়া নজরদারি রাখার ঘোষনা দেওয়ার এবং ছাত্র শিক্ষকদের জন্য শিক্ষাবোর্ডের কার্যালয় উম্মুক্ত রাখার আহ্বান জানান।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করে বলা হয়, নতুন চেয়ারম্যান শিক্ষার মানোন্নয়ন সিলেট বোর্ডের বিদ্যালয় গুলোর শিক্ষার মান এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিনন্দন জানিয়েছে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ৯৩ ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি, রাজু আহমদ, রিজিক হাসান, কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা ৯৩ ব্যাচের শিক্ষার্থী দিলোওয়ার হোসেন দুলা, মোঃ মুকিম উদ্দিন, কবির আহমদ, আব্দুল তাহিদ, আব্দুল মালিক, সুজিত দাস, লালা, আব্দুল হক, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিরা।