জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সাধারণ সম্পাদক আল আমীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫আগষ্ট গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনে প্রশাসন, রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।