Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

By আওয়াজ সিলেট
19/07/2026 2 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি:
দৈনিক যায়যায়দিন-এর ওসমানীনগর প্রতিনিধি এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে সিলেটের ওসমানীনগরে এক শারীরিক প্রতিবন্ধী পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ঘরটি সংগঠন দুটির যৌথ উদ্যোগে বাস্তবায়িত ২৭তম মানবিক প্রকল্প।

শনিবার (১৮ জুলাই) উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান।

এছাড়া বক্তব্য দেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমদ নোমান এবং প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ।

বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ড আজও এলাকাবাসীর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত।

তারা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানবকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা লুকমান আহমদ।

এ সময় স্থানীয় সাংবাদিক, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নে আলোচনায় ফারুক হোসেন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.