Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসিলেট

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে অবাধে চলছে বালু উত্তোলন

By আওয়াজ সিলেট
18/07/2026 2 Min Read
0

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে অবাধে চলছে বালু উত্তোলন

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুশিয়ারা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ইতোমধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, নতুন কসবা গ্রামসহ বিভিন্ন এলাকা-সংলগ্ন কুশিয়ারা নদীর তীরজুড়ে দেখা দিয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত এসব ভাঙন কবলিত এলাকায়ও চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে করে এলাকায় ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে পরিবেশ সুরক্ষায় বালু উত্তোলন বন্ধে ইতোমধ্যে হাইকোর্টে রিট পিটিশন করেও কোনো সুফল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।

গত দুই সপ্তাহ ধরে মা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের অলৈতলী ও খানপুর মৌজার অংশে রাতে কুশিয়ারা নদীর ভাঙনকবলিত স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

এলাকাবাসী জানান, অপরিকল্পিত ও পরিবেশের ক্ষতি সাধন করে কুশিয়ারা নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, পূর্ব জালালপুর, নতুন কসবাসহ এলাকাবাসীকে কুশিয়ারা নদীর ভাঙন থেকে রক্ষা করতে এবং অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করার জন্য গত বছরের ১১ সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষ থেকে জালালপুর গ্রামের জাহির আলী বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।
২০২৫ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর সিলেটকে বালু উত্তোলন বন্ধে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের এই আদেশ বাস্তবায়ন হয়নি।
চলতি বছরের ২১ মে সহকারী কমিশনার (ভূমি) মো. মুহসিন উদ্দীন প্রতিবেদনে উল্লেখ করেন, কুশিয়ারা নদীর জগন্নাথপুর উপজেলার অংশে কোনো বালুমহাল নেই।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অংশে মা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির তপশিলভুক্ত জায়গায় বালু উত্তোলনের অনুমোদন আছে। তপশীলভুক্ত এলাকা ছাড়া অন্য এলাকার অনুমোদন নেই।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

অতিরিক্ত প্রিজারভেটিভের অভিযোগে ইস্ট বেকারের রুটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

Next

ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি ও পুরোনো কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.