বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০:০০ বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয় ।
প্রধানমন্ত্রীর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের জন্য বড় পর্দায় সরাসরি অনুষ্টানটি সম্প্রচার করা হয়। পরে একযোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ,বনজ ও ঔষুধীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি,বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ জাহান মিয়া, শিক্ষক নেতা হেকিম উদ্দিন, বাবুল কান্তি দাশ মেগল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।