
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে সংবাদ প্রকাশের জেরে প্রবাসী সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা গভীর উদ্বেগ জানিয়েছে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
রোববার (১২ জুলাই) বিকেলে পৃথক বিবৃতিতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা, প্রতিবাদ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা, জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর বাধা। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাঙচুর, সম্পাদক-সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
এদিকে প্রবাসী সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়ীতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ক্লাব সভাপতি রাজা সায়মন ও সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়া সাইফুর রহমান তালুকদার রোববার এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের বাড়ীতে হামলা ও ভাঙচুর গভীর উদ্বেগজনক।গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।