Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বিশ্বনাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করেছেন, এমপি লুনা।

By আওয়াজ সিলেট
05/07/2026 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:-

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশ আগামী ৫বছরে ১৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ছাত্রছাত্রী ও ব্যক্তিদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ গাছের ১০ হাজার চারা বিতরণ করেছেন । শনিবার(৪ঠা জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে, বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম বনজ,ফলজ ও ওষধি চারা বিতরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
তিনি বলেছেন, বর্তমান সরকারের অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। বনজ,ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ কর্মসুচি।গাছ আমাদের অক্সিজেন দেয়,পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের অন্তত করে গাছের চারা রোপন করে।আগামীর একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে গাছের চারা রোপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু পরিবেশকে রক্ষা করে না। এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে। তাই আজ যাদেরকে গাছের চারা প্রদান করা হয়েছে। তারা শুধু একটি চারা নয়, ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও তাদেরকে প্রদান করা হল। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বৃক্ষপ্রেমিক ওমরা মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্টানে শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বড়লেখায় ইউনিয়ন পরিষদ নির্বাচনি মাঠে বিএনপির একাধিক প্রার্থী, জামায়াতের চূড়ান্ত

Next

সাড়ে তিন বছরের শি’শুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.