Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগিনা আটক

By আওয়াজ সিলেট
29/06/2026 1 Min Read
0

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ে পৃথকভাবে শরীরে লুকিয়ে রাখা তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুজনের সম্পর্কে তারা মামা-ভাগিনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ।
আটকরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করা হয়। পরে ইজিবাইকে থাকা দুই যুবককে তল্লাশি করলে রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, আটক দুজন আপন মামা-ভাগিনা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা তিন হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

দৈনিক এদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হলেন মাহিনুর ইসলাম মাহিন

Next

বিশ্বনাথ ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণীর উদ্বোধন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.