বড়লেখা সদর ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে আলোচনায় শারীরিক প্রতিবন্ধী শামিম

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য(মেম্বার) পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন শারীরিক প্রতিবন্ধী শামিম আহমদ।
শামিম আহমদ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এলাকার উন্নয়ন, জনসেবা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বড়লেখা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য(মেম্বার)পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তাঁর এই সাহসী পদক্ষেপকে স্থানীয় ভোটাররা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাঁর মতো একজন তৃণমূল পর্যায়ের পরীক্ষিত জনপ্রতিনিধিকে এলাকার সেবায় দেখতে আগ্রহী।
শামিম আহমদ বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে।আমার ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সুন্দর ওয়ার্ডে পরিণত করাই আমার লক্ষ্য।
জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সবার সহযোগিতায় ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করব।
আগামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই নিরবে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। প্রার্থীরা নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের কাছে। এরই মধ্যে শারীরিক প্রতিবন্ধী শামিম আহমদ প্রার্থীতা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।