1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিকশা চালক নকির চরম অসহায় বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন জয়নাল আবেদীন বিশ্বনাথে ডাকাতের সর্দার রাজু গ্রেপ্তার। বিশ্বনাথে,পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ইউপি সদস্য সকলের কাছে দোয়াপ্রার্থী ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়। তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন নিম্ন আয়ের মানুষের কথা ভেবেই বাজেট : এমপি তাহসিনা রুশদীর লুনা

বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন জয়নাল আবেদীন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

মৌলভীবাজার জেলা অটোটেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-২৩৫৯) এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখার কার্যকরী কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীনকে উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, সততা, গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে জয়নাল আবেদীনকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং সংগঠনের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হওয়ায় জয়নাল আবেদীন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব