Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসারা দেশ

রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪

By আওয়াজ সিলেট
14/06/2026 1 Min Read
0

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রাজশাহী নগরীতে রাত পৌনে ১টা অভিযান চালিয়ে থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ, একটি মোটরসাইকেল ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানার কাজলা গ্রামের মোঃ ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনার ইশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের মো. মামুনুর রশিদ (৩০) ও রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।

রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। একইদিন দিবাগত রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমনের দেহ তল্লাশি করে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এদিকে, ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যয়ন করেন যে তারা চোলাইমদ সেবন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ইউপি সদস্য সকলের কাছে দোয়াপ্রার্থী

Next

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.