Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

By আওয়াজ সিলেট
13/06/2026 1 Min Read
0

 

আঃজলিল, স্টাফ রিপোর্টার:-

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার(১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন।

ভারতের সাবেক এই কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা সড়কপথেই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশে আগমনকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

​
​নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন (উপসচিব) এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নবনিযুক্ত হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান।
​সংযুক্ত ছবিগুলোতে এই চমৎকার মুহূর্তগুলো ফুটে উঠেছে:

​বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো পুরোদস্তুর রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল নয়া দিল্লি। গত এপ্রিল মাসে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দেয়। তিনি ভারতের বিদায়ী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

​এর আগে, ২০২০ সালে বৈশ্বিক করোনা মহামারির সময়ে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে এসেছিলেন। দীর্ঘ দিন পর আবারও কোনো ভারতীয় হাইকমিশনার কূটনৈতিক মিশন শুরু করতে আকাশপথের পরিবর্তে সড়কপথকে বেছে নিলেন।

​বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ রাজীতিবিদকে বাংলাদেশে দূত হিসেবে পাঠানোয় দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও মজবুত হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচছা

Next

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.