Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

By আওয়াজ সিলেট
12/06/2026 1 Min Read
0

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

 

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি। শুক্রবার (১২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen। জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

 

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইকো-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ

Next

বড়লেখায় প্রভাষক বদরুল ইসলাম মনুর ফল বাগানটি যেন এক টুকরো সবুজ উদ্যান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.