
হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বড়লেখার পরীকুন্ড ঝর্ণা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতের পাশেই নতুন করে আরেকটি জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে। যার নাম পরীকুন্ড ঝর্ণা।
স্হানীয়দের কাছ থেকে জানা যায়, জলপ্রপাতটিতে আগে আগে না-কী পরীরা এসে গোসল করতো, সেই সুবাদে এই জলপ্রপাতটির নামকরণ করা হয় পরীকুন্ড।
মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক পাশেই এটির অবস্থান। প্রথমে মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকে পরে একটি জঙ্গলের রাস্তা দিয়ে দশ থেকে পনের মিনিট হাটলেই দেখতে পাওয়া যায় মনোরম এই ঝর্ণার। প্রাকৃতিক এই জলধারা দেখতে আশেপাশের এলাকা তথা দূরদূরান্ত থেকেও ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী মানুষেরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভাইরাল হওয়া এই জায়গাটি এখন ভ্রমণপিয়াসী মানুষদের জন্য বেশ পছন্দের একটি জায়গা।