1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা। বড়লেখায় বৃষ্টি উপেক্ষা করেই উৎসবের আমেজ ও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবিরের উদ্যোগে বিশ্বনাথ-ওসমানীনগরে ২০টি গরু প্রদান। বিশ্বনাথের কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময় অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার বিশ্বনাথ উপজেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন।

বিশ্বনাথের কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে স্থানীয় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে সাংবাদিকবৃন্দ’সহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বুধবার (২৭ মে) সকালে সাড়ে ১১:০০ সময় পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামস্থ নিজ নাড়ী, ‘বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান এস্টেইট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিব আহমদ মনির’র নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার ‘মেয়র’ পদে প্রার্থী হব। আর নির্বাচনে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে ‘দখলে-দূষণে বিপন্নের পথে থাকা আমাদের প্রিয় বাসিয়া নদী’কে দখল-দূষণমুক্ত করে বাসিয়ার হারিয়ে যাওয়া নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করব। বাসিয়ার দুই তীরে ওয়াক ওয়ে গড়ে তুললে বিশ্বনাথের সৌন্দর্য অনেকগুন বৃদ্ধি পাবে। তাছাড়া মানুষেরর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন বাস্তবায়নে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাব।

মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সংগঠক আল-আমিন’সহ ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব